Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ২১ আগস্ট ২০২৫

ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে ঢাকার অনুরোধ

ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে ঢাকার অনুরোধ
ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লি ও কোলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় স্থাপন ও রাজনৈতিক কার্যক্রম চালানোর খবরের প্রেক্ষিতে ভারতের প্রতি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা হওয়ায় আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা বর্তমানে ভারতীয় ভূখণ্ডে পলাতক রয়েছেন। সাম্প্রতিক সময়ে তারা দিল্লি প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন। এর আগে ২১ জুলাই একটি এনজিওর আড়ালে ওই দলটির কয়েকজন নেতা সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন বলে অভিযোগ রয়েছে। ভারতীয় গণমাধ্যমেও এই বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে।

বাংলাদেশ সরকার মনে করে, ভারতের মাটি ব্যবহার করে নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম, অফিস স্থাপন ও বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো দুই দেশের সুসম্পর্কের জন্য হুমকিস্বরূপ। এটি পারস্পরিক আস্থা ও সুপ্রতিবেশী সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরে বিরূপ প্রভাব ফেলতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি অবমাননা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অবিলম্বে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ করার এবং ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড চালাতে না দেয়ার জন্য দিল্লির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা