Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ০০:১১, ১৬ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে: সালাহউদ্দিন

জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

জুলাই মাসের ছাত্র গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে কোনও সরকার যেনো এ অভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন না তোলে, সে জন্য সংবিধানের চতুর্থ তফসিলে ‘জুলাই অভ্যুত্থান’ ও অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ভিত্তি যুক্ত করা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার মন্ত্রী-এমপিরা মানবতাবিরোধী অপরাধে জড়িত। তাদের বিচার একদিন হবেই। আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিও বিচারের আওতায় আসা দরকার।

তবে বিচারপ্রক্রিয়ায় ‘ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন’-এর মতো একটি কাঠামোর কথা তুলে ধরে তিনি বলেন, যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত নন, তাদের বিষয়ে সংলাপ, সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিশোধের রাজনীতিতে জাতি আটকে থাকলে শান্তি সম্ভব নয়।

সালাহউদ্দিন আরও বলেন, কিছু গোষ্ঠী স্লোগানের আড়ালে ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে। তারা আসলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায়। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো।

তিনি জানান, ‘জুলাই অভ্যুত্থান’-সংক্রান্ত ঘোষণাপত্রের একটি পূর্ণাঙ্গ খসড়া বিএনপি ফেব্রুয়ারিতেই দাখিল করেছে, যার পরিমার্জিত সংস্করণ সাম্প্রতিক সময়েই জমা দেয়া হয়েছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলামসহ ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মৈত্রী, খেলাফত ছাত্র মজলিস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ ১২টি সংগঠনের নেতারা।

তারা বলেন, জুলাইয়ের ঐক্য ও অর্জনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা একাত্তর ও ২০২৪ সালের গণহত্যার বিচার দাবি করেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান