Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ২১:১৯, ১৮ জুলাই ২০২৫

পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়—কেউ জানে না

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে দায় সরকারের: সালাহউদ্দিন

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে দায় সরকারের: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চলতি জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রকাশ না হলে এর দায় বর্তাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সদ্যঘোষিত ঐকমত্য কমিশনের ওপর। 

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর পল্লবীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একটি মহল আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ইতোমধ্যে ঘটেছে, আর তা দাফন হয়েছে দিল্লিতে। দেশে তার কোনও জনভিত্তি নেই।

নির্বাচনী বিলম্ব মানেই চক্রান্ত

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখন নির্বাচন পেছানোর কথা বলছে, তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নির্বাচন পেছানো মানেই ক্ষমতা দীর্ঘায়নের ষড়যন্ত্র। আমরা স্পষ্ট করে বলছি—জুলাই সনদ এ মাসেই চাই। এর ব্যত্যয় হলে যে অচলাবস্থা তৈরি হবে, তার দায় সরকার এবং ঐকমত্য কমিশনের।

জামায়াতকে ‘ঘোলা রাজনীতি’র ইঙ্গিত

বক্তব্যে জামায়াতের নাম না নিয়ে তিনি বলেন, একটি দল সব সময় মানুষের অনুভূতির বিরুদ্ধে রাজনীতি করেছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, এখন আবার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

পিআর পদ্ধতির কড়া সমালোচনা

নির্বাচনে পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, যারা পিআর পদ্ধতির কথা বলছে, তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়—কেউ জানে না। এটা বিভ্রান্তি তৈরি করে নির্বাচনের পথ রুদ্ধ করার একটা চক্রান্তমাত্র।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক

তিনি বলেন, ফ্যাসিবাদের মুখোশ খুলে গেছে। এখন প্রয়োজন—একটি গণভিত্তিক ঐক্য গড়ে তোলা। নতুন মুখেরা ক্ষমতার স্বপ্ন দেখতেই পারে, তবে সে স্বপ্ন যেন ক্ষমতার লোভে ফ্যাসিবাদের দ্বার খুলে না দেয়।

মৌন মিছিলে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ বিষয়ে আনুষ্ঠানিক দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত