Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ: নাহিদ

সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রদায়গুলোর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার বার্তা দিয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন অনিরাপদ বোধ না করে।

নাহিদ আরও বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, তা সরকারকে নিশ্চিত করতে হবে। তাদের অনেক দাবি রয়েছে, যা পূরণে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে হবে এবং তাদের সঠিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিনি জানান, 

আগামী জাতীয় নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে এনসিপি। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে এনসিপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করছে।

মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য