Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২৫

ইউনূসকে অন্তর্বর্তী প্রধান করার প্রস্তাবে ইন্ধন ছিল না: নাহিদ

ইউনূসকে অন্তর্বর্তী প্রধান করার প্রস্তাবে ইন্ধন ছিল না: নাহিদ
ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এক মামলার শুনানিতে জেরা চলাকালে তিনি এ বক্তব্য দেন।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার চলছে। এই মামলার ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিপক্ষের হয়ে জেরা করেন। জেরার জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা সত্য নয় যে দেশি বা বিদেশি শক্তির ইন্ধনে আমরা ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দিয়েছিলাম। ৩ আগস্ট সরকার পতনের একদফা কর্মসূচি কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ ছিল না। আন্দোলনের পেছনে কোনো বিদেশি প্রভাব ছিল না বলেও আমি নিশ্চিতভাবে বলতে পারি।

প্রসিকিউশন এসময় আপত্তি জানালেও ট্রাইব্যুনাল মন্তব্য করে যে বিষয়টি মামলার সঙ্গে প্রাসঙ্গিক।

নাহিদ ইসলাম আরও বলেন, এটাও সত্য নয় যে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি বা তিনি ভারতে পালিয়ে যাননি।

এর আগে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, সরকার পতনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছিল। ৪ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওইদিন তিনি ভারতে চলে যান। ৮ আগস্ট দেশে ফেরেন অধ্যাপক ইউনূস এবং তাঁর নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য