Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ৪ অক্টোবর ২০২৫

কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছেন: নাহিদ ইসলাম

কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছেন: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের কয়েকজনকে বিশ্বাস করাই ছিলো সবচেয়ে বড় ভুল—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, আস্থা রাখার পরও কয়েকজন উপদেষ্টা তাদের সঙ্গে প্রতারণা করেছেন। শিগগিরই এসব উপদেষ্টার নাম প্রকাশ করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি দেশের একটি ইলেক্ট্রনিক মিডিয়াকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ছাত্র প্রতিনিধিরা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছিলেন। পরে একজন পদত্যাগ করলে তরুণদের দল এনসিপির নেতৃত্বে আসেন নাহিদ ইসলাম। বর্তমানে উপদেষ্টা পরিষদে রয়েছেন মাত্র দুজন।

ছাত্রদের উপদেষ্টা আসনে বসানো কি ভুল সিদ্ধান্ত ছিলো—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, 

ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতে পারত না।

তবে তিনি স্বীকার করেন, কিছু উপদেষ্টাকে বিশ্বাস করাই ছিলো বড় ভুল। আমরা কয়েকজনের মাধ্যমে প্রতারিত হয়েছি। শিগগিরই তাদের নাম প্রকাশ করবো, বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক আরও দাবি করেন, কিছু উপদেষ্টা ইতোমধ্যেই ‘সেফ এক্সিট’ ভেবে রেখেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো তৈরি করেছেন।

এ প্রসঙ্গে নাহিদ বলেন, 

৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা