Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ডিম ছোড়ার ঘটনা আ.লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে: আমীর খসরু

ডিম ছোড়ার ঘটনা আ.লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে: আমীর খসরু
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের অপকর্ম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্নশিপ সমাপনী ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা এখন এ ধরনের কর্মকাণ্ড ছাড়া কিছু করতে পারছে না। গণতন্ত্রে বিশ্বাস না করে দেশ ধ্বংস করেছে, আর এখন বাইরে গিয়ে এসব করছে। এগুলো তাদের জন্য আরও ধ্বংসাত্মক এবং ভবিষ্যৎকে অনিশ্চিত করছে।

ডিম ছোড়ার ঘটনায় নিরাপত্তার গাফিলতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা দূতাবাসের বিষয় নয়, এটি সে দেশের বিষয়। দূতাবাসের ইন্টেলিজেন্স টিম হয়তো জানতেও পারে, কিন্তু গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা অনেক সময় ঘটে। যার সমর্থন আছে সেও করতে পারে, আবার যার সমর্থন নেই সেও করতে পারে। এসব কাজ করতে খুব বেশি কষ্ট হয় না।

অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিএনপির এ নেতা বলেন, আগামী দিনে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। সরকার, বেসরকারি খাত ও এনজিওর সমন্বয়ে প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক রোগী বিদেশে চিকিৎসা নিতে যান। এ প্রবণতা বন্ধ করতে হবে। যখন বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমে আসবে, তখনই বোঝা যাবে স্বাস্থ্যসেবায় সফলতা এসেছে। নতুন প্রজন্মের ডাক্তারদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


সবার দেশ/এফও 
 

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি