Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ১৪ অক্টোবর ২০২৫

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের রেকর্ড আছে: ডা. তাহের 

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের রেকর্ড আছে: ডা. তাহের 
ছবি: সংগৃহীত

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্বাচনে নীলনকশা বা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তাদের নাম এবং কল রেকর্ড তার কাছে রয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত একটি মানববন্ধনে তিনি এ দাবি করেন।

ডা. তাহের বলেন, 

একটি দলের লোকদের গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নির্বাচনের জন্য ষড়যন্ত্র চলছে। এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। আমি সরকারকে সতর্ক করতে চাই। গুরুত্বপূর্ণ পদে সৎ ও নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দিন। অন্যথায় আমরা নাম ও কল রেকর্ড প্রকাশ করতে বাধ্য হবো।

তিনি আরও জানান, সরকারের কিছু উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছিলেন, গুরুত্বপূর্ণ পদে কোনও দলীয় লোক নিয়োগ হবে না। কিন্তু পরের দিনই এমন একজনকে নিয়োগ দেয়া হয়েছে, যার অতীত দুর্নীতির ইতিহাস আছে এবং যিনি একটি দলের প্রতি সম্পূর্ণভাবে অনুগত। 

ডা. তাহের অভিযোগ করেন, 

সরকারের চার-পাঁচজন উপদেষ্টা এক বিশেষ দলের পক্ষে নিয়োগ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে এবং এটি একটি দলীয় সরকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তাহের বলেন, নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য প্রশাসনও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। তবে তারা দেখছেন, সিভিল ও পুলিশ প্রশাসনকেও দলীয় করার জন্য একটি মহাষড়যন্ত্র চলছে।

তিনি গণভোটের বিষয়েও মন্তব্য করে বলেন, নভেম্বর মাসের মধ্যে গণভোট সবার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। কিন্তু কিছু পক্ষ প্যাঁচ খেলার চেষ্টা করছে। তারা বলছে, গণভোট ও জাতীয় ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি রেজাউল করিম সভা সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবাব্য ও আবদুল হালিম প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন