Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ডা. তাহেরের বক্তব্য বিকৃত প্রকাশের অভিযোগ জামায়াতের

ডা. তাহেরের বক্তব্য বিকৃত প্রকাশের অভিযোগ জামায়াতের
ফাইল ছবি

জামায়াতে ইসলামী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত সংবর্ধনা সভায় দলের নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের বক্তব্যকে বিকৃতভাবে প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ জানিয়ে বিবৃতি দেন। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে ডা. তাহেরের বক্তব্যকে ২৯ সেপ্টেম্বর প্রথম পৃষ্ঠায় ‘বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামায়াত’ শিরোনামে প্রকাশ করা হয়েছে। পুরো প্রতিবেদনটি মিথ্যা ও মনগড়া এবং জামায়াত ও ডা. তাহেরের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

জুবায়ের বলেন, ভারতের বিএসএফ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করছে এবং জোরপূর্বক ভারতীয় নাগরিকদের প্রবেশ করাচ্ছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সহযোগীরা ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এ প্রেক্ষাপটকে বিকৃতভাবে উপস্থাপন করা যায় না।

তিনি আরও জানান, ইনকিলাব প্রতিবেদনে ভারতীয় গবেষক শ্রীরাধা দত্তের সঙ্গে বৈঠক ও জামায়াত ক্ষমতায় গেলে কখনো শরিয়া আইন আনা হবে না মন্তব্যসহ বিভিন্ন খবর সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। জুবায়ের আশা প্রকাশ করেন, ইনকিলাব কর্তৃপক্ষ এ ধরনের প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকবে এবং সৃষ্ট বিভ্রান্তি নিরসনে পদক্ষেপ নেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন