Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ১৬ অক্টোবর ২০২৫

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় 

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে 

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে 
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালে পৌঁছান।

এর আগে রাত ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনকে রাতে হাসপাতালে নেয়া হবে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার পরামর্শ অনুযায়ী হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক দল তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা স্থিতিশীল থাকলেও তার পূর্বের জটিলতা—লিভার ও কিডনি সংক্রান্ত সমস্যাগুলোর ওপর চিকিৎসক দল নিবিড় নজর রাখছেন। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করা হবে।

বেগম খালেদা জিয়া সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন কয়েক মাস আগে, দীর্ঘস্থায়ী অসুস্থতা ও নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য