Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ১৮ অক্টোবর ২০২৫

খালেদা জিয়া হাসপাতাল থেকে ‘ফিরোজা’য় ফিরলেন 

খালেদা জিয়া হাসপাতাল থেকে ‘ফিরোজা’য় ফিরলেন 
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফেরেন।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ১৫ অক্টোবর রাতে ম্যাডামকে মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। রিপোর্টগুলো পর্যালোচনা করে বোর্ডের পরামর্শে ম্যাডামকে ফিরোজায় ফিরিয়ে আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, ম্যাডাম এখন ভালো আছেন।

বুধবার রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তখনই তাকে ভর্তি করা হয়।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখানে ১৭ দিন লন্ডন ক্লিনিকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের বাসায় থেকে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যান। উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।

দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়া এখন কিছুদিন বিশ্রামে থাকবেন এবং বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা নেবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য