Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ১৯ অক্টোবর ২০২৫

জুলাইযোদ্ধা আহত আতিকুলকে দেখতে গেলেন নাহিদ

জুলাইযোদ্ধা আহত আতিকুলকে দেখতে গেলেন নাহিদ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলাম শুক্রবার সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় ফের পুলিশের হামলায় আহত হয়েছেন। এ সময় তার কৃত্রিম হাতটি ভেঙে রাস্তায় পড়ে যায়।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তরার আজমপুরের বাসায় গিয়ে আহত আতিকুলের খোঁজখবর নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আতিকুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন গণমাধ্যমকে জানান,

জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে আতিকুল তার ডান হাত হারান। কিন্তু তিনি থেমে যাননি। গতকাল আবারও সংসদ ভবনের সামনে পুলিশের হামলায় আহত হন তিনি।

নাহিদ ইসলাম বলেন,

আতিকুলের মতো মানুষরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। তাকে দেখে বোঝা যায়, আন্দোলনের চেতনা কোনো অঙ্গহানি দিয়ে দমন করা যায় না।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও মহানগর ইউনিটের কয়েকজন সংগঠকও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা