Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৯ জুন ২০২৫

জাতীয় ঐকমত্যে গলা মিলালো ১০ দল

পিআর পদ্ধতিতে ভোট, ঐকমত্য না হলে গণভোট

পিআর পদ্ধতিতে ভোট, ঐকমত্য না হলে গণভোট
ছবি: সংগৃহীত

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির বাইরে কোনও নির্বাচন দেশের মানুষ মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু রাজনৈতিক ভবিষ্যৎ অসম্ভব। প্রয়োজন হলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। দেশের ১০টি ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দল এই মহাসমাবেশে অংশ নেয়।

রেজাউল করীম বলেন, ১৯৭২ সালের সংবিধান জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী, এ সংবিধান থেকেই স্বৈরাচার তৈরি হয়েছে। এবার আর ভুলের সুযোগ নেই, ইসলামপন্থিদের ঐক্যের সময় এসেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিলো রাষ্ট্র পুনর্গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। অন্তর্বর্তী সরকার সে পথে থাকলে আমরা পাশে থাকবো, তবে বিচ্যুতি হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ বছরের পর বছর দুর্নীতি-নিপীড়নের বিরুদ্ধে লড়ছে। তাই এবার মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ জালেম হবে না, দেশের মানুষ ন্যায়বিচার পাবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ এখন জাতীয় ঐক্য চায়। পিআর ছাড়া নির্বাচন মানা হবে না। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, পিআর ছাড়া নির্বাচন হবে না। জীবদ্দশায় কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দিতে হবে। সংস্কার কমিশনের সিদ্ধান্ত দুই-একটি দলের ইচ্ছায় নির্ভর করলে জনগণ তা মেনে নেবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, জনগণের রক্তের বিনিময়ে দেশের জন্য নতুন পথ তৈরি হয়েছে। টেন্ডারবাজ-চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া সঠিক প্রতিনিধিত্ব সম্ভব নয়।

এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেন, ইসলামপন্থি ও দেশপ্রেমিক শক্তির ঐক্য ধরে রাখতে হবে। মাদ্রাসার ছাত্রদের আর টার্গেট কিলিংয়ের শিকার হতে দেয়া যাবে না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বিএনপি যদি জাতীয় সরকার চায়, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নিতে হবে।

এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, সংবিধান পরিবর্তন ছাড়া কোনও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষ মৌলিক পরিবর্তনের মাধ্যমে নির্বাচন চায়।

সমাবেশে দেশের বিভিন্ন ইসলামী দলের নেতাদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।

ইসলামী আন্দোলনের পক্ষে যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ১৬ দফা দাবি ঘোষণাপত্র পাঠ করেন।

দিনভর সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের ঢলে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার