Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ১৩ নভেম্বর ২০২৫

আলোচনা সভায় এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারী

বিএনপি-জামায়াতের বিভক্তিতে আ.লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে

বিএনপি-জামায়াতের বিভক্তিতে আ.লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে
ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতের অভ্যন্তরীণ বিভক্তির কারণে আওয়ামী লীগ আবারও রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে ‘জুলাই সনদে কৃষক বঞ্চনা ও ন্যায্যতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, 

বিএনপি-জামায়াতের মধ্যে মতাদর্শগত ও নেতৃত্বকেন্দ্রিক বিভাজন এখন দৃশ্যমান। এ অবস্থায় আওয়ামী লীগ তাদের ব্যর্থতার সুযোগ নিয়ে মাঠে নেমে পড়ছে। জনগণ এখন বিকল্প রাজনৈতিক শক্তির দিকে তাকিয়ে আছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে জারি না করেন, তাহলে ভবিষ্যতে এ সনদের নৈতিক ভিত্তি টিকবে না। রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় জনগণের আস্থা ধরে রাখতে হলে নেতৃত্বকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। রাষ্ট্রপতি যদি সে দায়িত্ব নেন, তাহলে জুলাই সনদের কুলখানি করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সরোয়ার তুষার বলেন, এনসিপির নেতাকর্মীরা লকডাউনকে লীগডাউনে পরিণত করেছে। জনগণ এখন আর আওয়ামী লীগের ভয় পায় না।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে জাতীয় ঐক্যের প্রথম ধাপ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত