Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৫

মাকে দেখতে মাঝরাতে এভারকেয়ারে তারেক রহমান

মাকে দেখতে মাঝরাতে এভারকেয়ারে তারেক রহমান
ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার কিছু পরে তিনি হাসপাতালে পৌঁছান এবং সেখানে আধঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। রাত ১২টা ৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে—এমন কথা এখনই বলা যাবে না। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই এভারকেয়ার হাসপাতালের সামনে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

ডা. জাহিদ আরও বলেন, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ক্রমাগত অবনতির কারণে প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ চিকিৎসা কার্যক্রমে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবারের মতো মাকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে আবারও তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন তিনি দুই ঘণ্টার বেশি সময় হাসপাতালে অবস্থান করে রাত ১১টা ৫৮ মিনিটে বেরিয়ে যান।

বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত বিভিন্ন জটিলতা রয়েছে, যা মাঝে মাঝেই ওঠানামা করছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হলেও তার শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে দেশেই তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার