Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ২৬ ডিসেম্বর ২০২৫

১৯ বছর পর পিতার কবরে তারেক রহমান

১৯ বছর পর পিতার কবরে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফেরার দ্বিতীয় দিনে এক আবেগঘন পরিবেশে নিজের বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। ২০০৬ সালের পর আজই প্রথম তিনি পিতার কবরের সামনে দাঁড়ালেন।

১৯ বছর পর বাবার কবরের সামনে

বিকেল ৪টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে পৌঁছান তারেক রহমান। লাল-সবুজ রঙের বিশেষ নিরাপত্তা বাসে চড়ে তিনি মাজার প্রাঙ্গণে আসেন। সেখানে সূরা ফাতিহা পাঠ শেষে দেশের মানুষের শান্তি এবং মা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন তিনি। প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় হাজার হাজার নেতাকর্মী ভিড় জমান। দীর্ঘ সময় পর পিতার কবরের পাশে তারেক রহমানের এ অবস্থান ছিলো দলীয় নেতাকর্মীদের জন্য এক অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য