Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ৩ জানুয়ারি ২০২৬

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন বর্তমানে ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে চিকিৎসকরা বিশেষ সতর্কতা অবলম্বন করছেন বলে জানান তিনি।

মিজানুর রহমান আরও বলেন, দলের পক্ষ থেকে ড. কামাল হোসেনের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। একই সঙ্গে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণফোরাম।

উল্লেখ্য, ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন।

ড. কামাল হোসেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন প্রাজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য