Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:২৭, ৯ জানুয়ারি ২০২৬

নেতৃত্বের নতুন অধ্যায়

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের গঠনতন্ত্র অনুসরণ করে তাকে বিএনপির চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয়।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের ফলে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পদটি শূন্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর মাধ্যমে দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পর এবার পূর্ণ দায়িত্বে বিএনপির নেতৃত্বে এলেন তারেক রহমান। দলীয় নেতারা বলছেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি সাংগঠনিকভাবে আরও সুসংহত হবে এবং সামনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দল নতুন দিকনির্দেশনা পাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত