Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ৬ জানুয়ারি ২০২৬

রাষ্ট্রীয় সংকট ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা

তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিরা।

সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দল দুটির নেতারা আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, আলোচনায় ভবিষ্যতের রাজনীতি কীভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের বিদ্যমান সংকট এবং জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। সংসদে কে ক্ষমতায় থাকবে বা কে বিরোধী দলে থাকবে—তা নির্বিশেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হওয়া গেছে বলে জানান তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অভ্যন্তরীণ নীতিমালা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক থাকবে, তবে গণতান্ত্রিক ও সহনশীল রাজনীতি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে রাষ্ট্রকাঠামোর ধরন, ঢাকা শহরের ওপর চাপ কমানোর উপায় এবং বেকারত্ব হ্রাসের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তারা ওয়েস্টমিনস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়েছেন এবং রাজনীতিতে ব্যক্তি বা দলকেন্দ্রিক নয়, নীতিনির্ভর বিতর্ক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনও অধীনতামূলক সম্পর্কে জড়াবে না—এ বিষয়ে বৈঠকে স্পষ্ট অবস্থান নেয়া হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক হবে মর্যাদা ও সমতার ভিত্তিতে। ভারত যা বলবে, বাংলাদেশ তা নিঃশর্তভাবে মেনে নেবে—এমন রাজনীতির সময় শেষ হয়ে গেছে বলেও আলোচনায় উল্লেখ করা হয়।

অন্যদিকে, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের জানান, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা দেখতে চান তারা। অতীতের রাজনৈতিক সমন্বয় ও পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বৈঠকগুলোকে চলমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্তে পারস্পরিক বোঝাপড়া জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত