Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ৪ জানুয়ারি ২০২৬

তারেক রহমানকে সহানুভূতি জানালেন মাহমুদুর রহমান

তারেক রহমানকে সহানুভূতি জানালেন মাহমুদুর রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহানুভূতি জানিয়েছেন দৈনিক আমার দেশ–এর সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে তিনি রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে যান।

এ সময় কার্যালয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মাহমুদুর রহমান। সাক্ষাৎকালে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাহমুদুর রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ–এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ।

উল্লেখ্য, গুলশানের এ কার্যালয়টি দীর্ঘদিন বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্যবহার করতেন। গত ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুর পর থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গুলশানের কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সহানুভূতি জানাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত