Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ১৪ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ১২ দলীয় জোটের নেতারা রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে যান। পরে সেখানে তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেল জানায়, এটি কোনও আনুষ্ঠানিক রাজনৈতিক আলোচনা নয়; বরং রাজনৈতিক সৌজন্য রক্ষা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাবের প্রতিফলন দেখা যায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটভুক্ত একাধিক শীর্ষ নেতা।

রাজনৈতিক অঙ্গনে চলমান নানা টানাপোড়েনের মধ্যে এ সাক্ষাৎকে বিরোধী দলগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী