Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ২০ জানুয়ারি ২০২৬

কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার

বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

যে কোনও দুর্যোগ ও সংকটে কড়াইলের বস্তিবাসীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান। দোয়া মাহফিলে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া কড়াইলসহ বিভিন্ন এলাকার মা-বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সে মা-বোনদের আরও অর্থনৈতিকভাবে স্বচ্ছল ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্যেই কড়াইলবাসীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।

তিনি বলেন, তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্পূর্ণভাবে আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, রহম করেন, তাহলেই আমরা আমাদের কাজে সফল হতে পারবো।

বস্তিবাসীদের আবাসন সংকটের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, কড়াইলের মানুষ যে কষ্টের মধ্যে বসবাস করছেন, সে কষ্ট ধীরে ধীরে লাঘব করতে চান তারা। সুযোগ পেলে এলাকায় আধুনিক ও উঁচু ভবন নির্মাণের মাধ্যমে বসবাসের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, এখানে যারা বসবাস করেন, তাদের নামেই রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট তৈরি করা হবে। সে ফ্ল্যাটগুলো সংশ্লিষ্ট পরিবারগুলোর নামে হস্তান্তর করা হবে, যাতে তারা নিরাপদ ও স্থায়ী আবাসনের নিশ্চয়তা পান।

দোয়া মাহফিলে কড়াইল এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিতরা তারেক রহমানের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং কড়াইলবাসীর উন্নয়ন ও পুনর্বাসনে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী