Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ১৬ জানুয়ারি ২০২৬

ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তারেক রহমান

ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন তারেক রহমান। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ বৈঠক সকাল সাড়ে ৯টা পর্যন্ত চলে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার, বাজারে প্রবেশাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রগুলো বলছে, এ বৈঠককে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের চলমান আলোচনার ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে শুল্ক কাঠামো, রপ্তানি সুবিধা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী