Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ১৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের গাড়িতে কাগজ সেঁটে উধাও বাইকার

তারেক রহমানের গাড়িতে কাগজ সেঁটে উধাও বাইকার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে একটি রহস্যময় কাগজ সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৪ জানুয়ারি) রাতে সংঘটিত এ ঘটনাকে ঘিরে নিরাপত্তা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়ক দিয়ে তারেক রহমানের গাড়িবহর চলার সময় সাদা রঙের একটি হিরো হাংক মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি হঠাৎ গাড়ির কাছাকাছি চলে আসেন। মুহূর্তের মধ্যেই তিনি গাড়ির গায়ে একটি কাগজ সেঁটে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, সেঁটে দেয়া কাগজটিতে কোনও লেখা বা বার্তা পাওয়া যায়নি। ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ উপস্থিত ছিলো। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় কোনও সাধারণ ডায়েরি করা হয়নি।

পুলিশ জানায়, বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই একটি সাধারণ ডায়েরি করে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক মোটরসাইকেল আরোহী গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ফুটেজের মান ভালো না হওয়ায় তার পরিচয় বা মোটরসাইকেলের নম্বর স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, সংগৃহীত ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে নতুন কোনও তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী