Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৯, ১৬ জানুয়ারি ২০২৬

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেরেবাংলা এ কে ফজলু হকের পুণ্যভূমি বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে। দলের শীর্ষ নেতার এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে গোটা বরিশাল বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের দায়িত্বশীল নেতাদের এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতাকে সরাসরি সামনে দেখার সুযোগ পাওয়ায় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সফরটি সফল করতে এবং জনসভাকে বিশাল জনসমুদ্রে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি। এ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে দুপুর ৩টায় এক বিশেষ প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছে। সভায় বরিশাল বিভাগের সকল সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান এ সফরের সত্যতা নিশ্চিত করে জানান, দলের শীর্ষ নেতৃত্ব থেকে বার্তা পাওয়ার পর থেকেই তারা প্রস্তুতির কাজ শুরু করেছেন। ১৮ জানুয়ারির সভায় পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সফরের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, তারেক রহমানের বরিশালে আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে যে জোয়ার সৃষ্টি হয়েছে তা অভাবনীয়। প্রায় দুই দশক পর আমাদের নেতাকে বরিশালে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। শহর থেকে গ্রাম—সর্বত্রই এখন সাজসাজ রব।

উল্লেখ্য যে, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে একটি তৃণমূল কর্মীসভায় অংশ নিয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর তার এ সম্ভাব্য সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন সমীকরণ।

সবার দেশ/এফও 

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি
যশোরে ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী
এই দামি বালিশ জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
মার্কিন চুক্তি অন্য দেশের সঙ্গে তুলনা করে দেখুন: পররাষ্ট্রমন্ত্রী
‘এনসিপি বসন্ত’ চলমান
বিদ্যুতের দাম বাড়তে পারে ১৭-২১ শতাংশ
আমি হারিনি, পদত্যাগও করবো না: মমতা
নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ
এক ইঞ্চি মাটিও ছাড়বো না: শুভেন্দুকে নাজিম উদ্দীন আলম
চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী উগ্রবাদী বিজেপির সহিংসতা
শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, প্রবাসী পরিবারের আর্তনাদ