Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩১, ২৩ জানুয়ারি ২০২৬

এদের শিরকির জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে: তারেক রহমান

এদের শিরকির জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে। তিনি ধর্মের নামে বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতি থেকে দেশ ও জনগণকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে দেশে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি বলেন, 

এদের এ মিথ্যাচার, এদের এ মুনাফেকি, এদের এ শিরকির জন্য আল্লাহ এ হুঁশিয়ারি দিয়েছে, যে তোরা এগুলা বন্ধ কর। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজেই আসুন, এ শিরকিদের হাত থেকে, এ মুনাফেকদের হাত থেকে, এ ধোকাবাজদের হাত থেকে এ দেশকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।

তারেক রহমান বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে এবং সে কাজে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি বলেন, কেউ বিদেশে থাকেন, কেউ প্রয়োজনে অন্য দেশে চলে যান; কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় বলে এসেছেন—এ দেশের মাটিই তার একমাত্র ঠিকানা।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীরা একসঙ্গে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। তার ভাষায়, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার পাশাপাশি মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণ জীবন বাজি রেখে লড়াই করেছে।

বক্তব্যে তারেক রহমান বলেন, ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে হবে। মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করাই গণতন্ত্রের মূল শক্তি। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে তথাকথিত নির্বাচনের নামে জনসভা বাধাগ্রস্ত করা হয়েছে এবং ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। একই সঙ্গে তিনি গুম, খুন, রাজনৈতিক মামলা ও অর্থ পাচারের অভিযোগ তুলে ধরেন।

তারেক রহমান বলেন, এসব অনিয়ম ও দুর্নীতির প্রভাব সরাসরি দেশের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পড়েছে। এর ফলে বেকারত্ব বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ লক্ষ্য সামনে রেখে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ধানের শীষ বিজয়ী হলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে জনসমর্থন কামনা করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নরসিংদীতে ছিলো ব্যাপক জনসমাগম। বিকেল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে জনসমাবেশে উপস্থিতি আরও বাড়ে।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন