Sobar Desh | সবার দেশ ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ২৫ জানুয়ারি ২০২৬

ফেনীতে উন্নয়নের প্রতিশ্রুতি 

ভোটের অধিকার রক্ষায় সজাগ থাকতে হবে: তারেক রহমান

ভোটের অধিকার রক্ষায় সজাগ থাকতে হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

কোনো ষড়যন্ত্র যেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে—সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ যতবারই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি ভোটের অধিকার রক্ষায় সরাসরি মাঠে থাকার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ভোটের দিন ভোরে তাহাজ্জুদের সময় উঠে ভোটকেন্দ্রের সামনে জামাতে নামাজ আদায় করতে হবে। এরপর নিজের ভোট দিয়ে হিসাব বুঝে তবেই ঘরে ফিরতে হবে। কোনও ষড়যন্ত্র যেনো ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ যতবার সুযোগ পেয়েছে, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। এবার সরকার গঠন করতে পারলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো নতুন করে শুরু করা হবে।

ফেনীর সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ফেনী তার নানাবাড়ির এলাকা। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে ফেনীতে একটি ইপিজেড স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের মানুষের দাবির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, যেমন মানুষের বিএনপির কাছে দাবি রয়েছে, তেমনি বিএনপিরও জনগণের কাছে দাবি আছে। সে দাবি হলো—ধানের শীষকে বিজয়ী করা। তিনি বলেন, বিএনপি যা বলবে, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে মানুষের ভোটের অধিকার দমন করে রাখা হয়েছিলো। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। এ সুযোগ নষ্ট করা যাবে না।

জনগণই ক্ষমতার মূল উৎস—এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে সময় নষ্ট না করে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে।

নারী ও কৃষকদের জন্য নতুন উদ্যোগের ঘোষণাও দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। ফ্যামিলি কার্ডের সহায়তা হয়তো পুরো মাসের জন্য যথেষ্ট নাও হতে পারে, তবে অন্তত এক সপ্তাহের অভাব দূর করতে এটি সাধারণ মানুষের জন্য বড় উপকার বয়ে আনবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে সারা দেশে একটি কার্যকর হেলথকেয়ার ব্যবস্থা চালুর কথাও জানান তিনি। একই সঙ্গে দুর্নীতির লাগাম টেনে ধরা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার এলাকা হিসেবে ফেনীর মানুষের দায়িত্ব অন্য এলাকার তুলনায় অনেক বেশি। এ দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা