Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৭, ২৪ জানুয়ারি ২০২৬

দেশ পুনর্নির্মাণের একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা: তারেক রহমান

দেশ পুনর্নির্মাণের একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতেই হবে—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, টানা ১৫ বছরের দুঃশাসনে দেশ বহু দিক থেকে পিছিয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র ছাড়া আর কোনও বিকল্প নেই।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে, মানুষের কথা বলার অধিকার সংকুচিত হয়েছে। এ সময়ের দুঃশাসন পেছনে ফেলে জনগণ এখন বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার যাত্রা শুরু করতে হবে।

তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং নিজের প্রতিনিধি নিজে নির্বাচন করতে পারবে। তখনই জনগণ এলাকার সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারবে এবং জবাবদিহিতার একটি কাঠামো তৈরি হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র শুধু জাতীয় সংসদ নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। একই সঙ্গে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব স্তরে জনপ্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে হবে। সব জায়গায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে না পারলে জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়।

জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের অবশ্যই জানতে হবে জনগণের প্রকৃত সমস্যা কী। বক্তব্যের একপর্যায়ে তিনি জনসভা মঞ্চে স্থানীয় কয়েকজন বাসিন্দাকে ডেকে ভাষানটেক এলাকার মৌলিক সমস্যা সম্পর্কে সরাসরি কথা শোনেন।

ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারণায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন