Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২৯ জানুয়ারি ২০২৬

তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
ফাইল ছবি

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম দিন আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। রাজশাহীতে পৌঁছে দুপুর দেড়টার দিকে তিনি শাহ মাখদুম (রা.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

একই দিন বিকেলে নওগাঁর কাজির মোড় এলাকার এটিএম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়ার নাজ গার্ডেন হোটেলে রাত্রিযাপন করবেন তারেক রহমান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। দিনের কর্মসূচি শেষে তিনি আবার বগুড়ায় ফিরে নাজ গার্ডেন হোটেলে রাত্রিযাপন করবেন।

তৃতীয় ও শেষ দিন শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এরপর বিকেল ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চড়জানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় অংশ নেবেন তিনি। সব কর্মসূচি শেষে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি গুলশানস্থ বাসভবনে ফেরার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল