Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মিয়া গোলাম পরওয়ারের নামে পরিচালিত ছিলো

জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি

জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, সংগঠনটির আরও একটি অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। দলটির দাবি, হ্যাক হওয়া অ্যাকাউন্টটি জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ারের নামে পরিচালিত ছিলো। তবে কোন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

দলের পক্ষ থেকে জানানো হয়, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে এমন কিছু কনটেন্ট প্রকাশ করা হয়, যা অননুমোদিত এবং জামায়াতে ইসলামীর নীতি, অবস্থান বা মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের নামে চালানো হয়েছে বলেও অভিযোগ করেছে জামায়াত।

জামায়াতে ইসলামী জানায়, ঘটনার পরপরই অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে দলের সাংগঠনিক কার্যক্রম ও চলমান নির্বাচনী প্রচারে কোনও ধরনের বিভ্রান্তি বা বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে দলটি।

এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। অভিযোগের তালিকায় পুলিশ ও নির্বাচন কমিশনের নাম রয়েছে। এছাড়া পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে শিগগিরই একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংবাদ সম্মেলনের আয়োজন করার কথাও জানিয়েছে দলটি।

জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দলটি ইতিবাচক, নীতিনিষ্ঠ ও জনকেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচির ওপরই মনোযোগী থাকবে এবং এ ধরনের অপপ্রচার তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরাতে পারবে না।

উল্লেখ্য, এর আগেও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছিলো দলটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ