Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সকালেই কেন্দ্রে যাওয়ার আহ্বান 

উৎসবের জোয়ারে ভেসে যাবে অশুভ পরিকল্পনা: তাসনিম জারা

উৎসবের জোয়ারে ভেসে যাবে অশুভ পরিকল্পনা: তাসনিম জারা
ফাইল ছবি

ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে আসতে, ভোট দিতে এবং কিছু সময় কেন্দ্রের আশপাশে অবস্থান করতে।

পোস্টে তিনি লিখেছেন, সকাল সকাল পরিবার নিয়ে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন, কিছুক্ষণ আশপাশে থাকুন। মানুষ দেখলে ষড়যন্ত্রকারীরা সরে পড়ে। উৎসবের জোয়ারে কোনও অশুভ পরিকল্পনা থাকলে তা ভেসে যাবে।

এর আগে আরেকটি পোস্টে ভোটের গোপনীয়তা নিয়ে বক্তব্য দেন তাসনিম জারা। তিনি লেখেন, আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারও নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায়— তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।

দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের পর সম্প্রতি দেশে ফিরে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন তাসনিম জারা। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য, বিশেষ করে তরুণ ভোটার ও শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে। তবে জাতীয় রাজনীতিতে তিনি নতুন মুখ।

চিকিৎসক হিসেবে তার পেশাগত পরিচয়কে সামনে রেখে তিনি শিক্ষা, জনস্বাস্থ্য, সুশাসন ও নারীর ক্ষমতায়নকে নির্বাচনী ইশতেহারের মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন।

অন্যদিকে, কিছু ভোটারের মধ্যে প্রশ্ন রয়েছে— দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তিনি স্থানীয় সমস্যা, মাঠরাজনীতি ও প্রশাসনিক বাস্তবতা কতটা গভীরভাবে অনুধাবন করতে পারবেন।

ঢাকা-৯ আসনে তিনি ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা