Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি: তাসনিম জারা

নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি: তাসনিম জারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, তিনি প্রচলিত মাইকিং, শোডাউন কিংবা ব্যানার-ফেস্টুননির্ভর রাজনীতি থেকে সরে এসে সরাসরি মানুষের কাছে গিয়ে নতুন রাজনৈতিক বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করছেন।

শনিবার মানিকনগর বিশ্বরোড এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, মানুষের ভোগান্তির কথা বিবেচনা করেই আমি উচ্চ শব্দের মাইকিং বা বড় শোডাউন এড়িয়ে চলছি। শহরকে ডিজিটাল ব্যানারে ঢেকে ফেলা জনসেবার অংশ নয়। আমি অলিগলি, বাজার, মহল্লা ও বাসায় বাসায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি।

ডা. জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অল্প সময়ে নিজের প্রতীক পরিচিত করা বড় চ্যালেঞ্জ। তবে নারী প্রার্থী হওয়ায় অনেক নারী ভোটার স্বাচ্ছন্দ্যে তার কাছে এসে ব্যক্তিগত ও সামাজিক সমস্যার কথা বলছেন। অনেকে বলেন, আমাদের কথা অন্য কেউ বুঝবে না, তুমি বুঝবে। এটি আমার জন্য বড় প্রাপ্তি, যোগ করেন তিনি।

তবে নারী হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকার চ্যালেঞ্জও তুলে ধরেন তিনি। তার ভাষায়, সাইবার বুলিং একটি বড় সমস্যা। শুধু আমি নই, জনজীবনে সক্রিয় প্রায় সব নারীই এর শিকার হচ্ছেন। নারীদের জন্য রাজনৈতিক অঙ্গন নিরাপদ করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তাসনিম জারা বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং পার্কগুলোতে হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করা তার অগ্রাধিকার। তিনি অভিযোগ করেন, বাসাবাড়ি, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দীর্ঘদিন ধরে বর্জ্য পড়ে থাকা সিটি করপোরেশনের ব্যর্থতার পরিচায়ক।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন, তিতাস বা ওয়াসা—যে সংস্থাই হোক, তাদের জবাবদিহির মধ্যে আনতে হবে। সংসদ সদস্য চাইলে এসব সেবা সংস্থাকে জবাবদিহির আওতায় আনতে পারেন। নির্বাচিত হলে সেটিই হবে আমার দায়িত্ব।

জয়ী হলে সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে খসড়া আইন প্রস্তাব করার কথাও জানান তিনি। তার মতে, তিতাস গ্যাস সরবরাহে ব্যর্থ হলে গ্রাহকদের বিল মওকুফ করতে হবে। একইসঙ্গে পাইপলাইনে গ্যাস সরবরাহ সম্ভব না হলে ন্যায্যমূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে হবে।

রাজনীতিতে আসার প্রেক্ষাপট তুলে ধরে ডা. জারা বলেন, আমি পেশাদার রাজনীতিবিদ ছিলাম না। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের মতো পেশাজীবীদের রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছে। গণতন্ত্রের সৌন্দর্য বহুমতে। নির্বাচন ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা নয়; এটি আদর্শ ও কর্মপরিকল্পনা উপস্থাপনের মঞ্চ।

তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়লে ভোটারদের সামনে ভালো বিকল্প তৈরি হয়। ব্যক্তিগত আক্রমণ নয়, নিজের যোগ্যতা ও ভিশনের ভিত্তিতেই তিনি ভোটারদের সমর্থন চান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা