Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘনালেই অপপ্রচার বাড়ে

ফেক আইডির বিরুদ্ধে তাসনিম জারার প্রতিবাদ

ফেক আইডির বিরুদ্ধে তাসনিম জারার প্রতিবাদ
ফাইল ছবি

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তার বিরুদ্ধে ফেক আইডি থেকে অপপ্রচার বাড়ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, মানুষের উদ্দেশ্য বা ইনটেনশন নিয়ে যে কেউ যেকোনও অভিযোগ তুলতে পারে, যার প্রমাণ দেয়া সবসময় সম্ভব হয় না। তবে নিজের অতীত কাজের ভিত্তিতেই তিনি জনগণের বিবেচনার ওপর বিষয়টি ছেড়ে দিতে চান।

তিনি জানান, বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিলিয়ে তাকে অনুসরণ করেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। গত পাঁচ বছরে একাধিক কোম্পানির পণ্য বা সেবার বিজ্ঞাপন এবং পেইড প্রমোশনের মাধ্যমে বড় অঙ্কের অর্থ আয় করার সুযোগ তার সামনে ছিলো বলেও উল্লেখ করেন তিনি।

তাসনিম জারা বলেন, পেইড প্রমোশন বা বিজ্ঞাপন করা নিজে কোনো অপরাধ নয়। অনেক কনটেন্ট ক্রিয়েটর সম্মানের সঙ্গেই এ ধরনের কাজ করেন। তবে একজন চিকিৎসক হিসেবে তার পরামর্শ শতভাগ নিরপেক্ষ থাকা জরুরি বলে তিনি মনে করেন। টাকার বিনিময়ে নির্দিষ্ট ওষুধ বা পণ্যের প্রচার করলে সে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে—এ কারণেই তিনি সচেতনভাবে গত পাঁচ বছরে কোনও বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপন করেননি।

তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিছু অলাভজনক উদ্যোগের সঙ্গে কাজ করেছেন, তবে কমার্শিয়াল ব্র্যান্ডের প্রচারণায় অংশ নেননি।

পোস্টের শেষে নতুন ধারার রাজনীতি গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখে ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে তাকে ভোট দেয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা