Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই জাতীয় সনদে ‘হ্যাঁ’ ভোটও এগিয়ে

প্রধানমন্ত্রী হওয়ার দোরগোড়ায় তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দোরগোড়ায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে বিএনপি। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটও এগিয়ে রয়েছে বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও নিজ নিজ আসনে জয় পেয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় দুই শতাধিক আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে ছিলেন।

অন্যদিকে, অর্ধশতাধিক আসনে বিজয়ী হওয়ার পথে রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ পরওয়ার পরাজয়ের পথে রয়েছেন। জাতীয় পার্টির কোনও শীর্ষ নেতা বেসরকারি ফলাফলে জয় পেতে পারেননি।

রাজধানীর বেশিরভাগ আসনেই এগিয়ে রয়েছে বিএনপি। সিলেট বিভাগে দলটি সবচেয়ে ভালো ফল করেছে। এছাড়া দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলেও বিএনপির প্রার্থীরা এগিয়ে। উত্তর ও পশ্চিমাঞ্চলে তুলনামূলক ভালো ফল করেছে জামায়াত জোটের প্রার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে উৎসবমুখর ও সহিংসতামুক্ত পরিবেশে ভোট হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটের হার আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে রয়েছে বলে জানা গেছে। নির্বাচন চলাকালে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

দীর্ঘ দেড় যুগ পর তুলনামূলক গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অনেকে পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে যান, কেউ কেউ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন ছিলো। কেন্দ্রের বাইরে সেনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে।

ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি, খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবো। আন্দোলনে যারা একসঙ্গে ছিলো, তাদের নিয়েই সরকার গঠন করতে চাই।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান রাজধানীর মনিপুর স্কুলে ভোট দেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দেন বাড্ডার বেরাইদ এলাকায়।

ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন দাবি করেন, বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পথে।

শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট শেষে বড় কোনও অনিয়মের অভিযোগ প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে ওঠেনি। ফলাফল বর্জনের ঘোষণাও পাওয়া যায়নি।

এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা