Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

নিক্সনের উসকানিতে ভাঙ্গায় সহিংসতা, পুলিশ সতর্ক

নিক্সনের উসকানিতে ভাঙ্গায় সহিংসতা, পুলিশ সতর্ক
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের উসকানিমূলক বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফরিদপুর-৪ আসনের পুনর্বিন্যাসে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার পর ৫ সেপ্টেম্বর থেকে স্থানীয়রা ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও ফরিদপুর-ভালা মহাসড়কে অবস্থান ও অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

সাবেক সংসদ সদস্য নিক্সন এ আন্দোলনকে সহিংস করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেন। তিনি সমর্থকদের রাস্তাঘাট বন্ধ রাখার নির্দেশ দেন এবং ভিডিও বার্তাটি ব্যাপকভাবে প্রচারিত হয়।

ফলস্বরূপ, গত ১৫ সেপ্টেম্বর নিক্সনের অনুসারীরা ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিস ও কৃষি অফিসে ভাঙচুর এবং সরকারি গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে সরকারি সম্পত্তিতে ব্যাপক ক্ষতিসাধন করে। ঘটনার পর ভাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর নিক্সন পুনরায় ভিডিও বার্তায় সরকার ও নির্বাচন কমিশনকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছেন এবং পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিষোদগার করেছেন। পুলিশ জনগণকে সতর্ক করে জানিয়েছে, কোনো উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলতে এবং উসকান বা গুজব প্রচারের বিষয়ে নিকটস্থ থানায় দ্রুত জানাতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য