Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনে দলের আমির ডা. শফিকুর রহমান-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।

পরে মিয়া গোলাম পারওয়ার সাংবাদিকদের জানান, আন্তরিক পরিবেশে প্রধানমন্ত্রী দাওয়াত গ্রহণ করেছেন এবং ইফতার মাহফিলে অংশ নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী