Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১৮ মার্চ ২০২৫

ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য

ঢাকা অস্থিতিশীল করতে ৩০০ ডাকাত ভাড়া আ’লীগের

২০২৪ সালের জানুয়ারি থেকে তিনি অপরাধের পরিসংখ্যান সংগ্রহ করেছেন। তার তথ্য অনুযায়ী, বিপ্লবের আগে প্রতি মাসে ১৪ থেকে ১৭ হাজার অপরাধ সংঘটিত হতো, যা বিপ্লবের পর কমে ৮ হাজার ৮০০ থেকে সাড়ে ১৪ হাজারে নেমেছে।

ঢাকা অস্থিতিশীল করতে ৩০০ ডাকাত ভাড়া আ’লীগের
ফাইল ছবি

ঢাকায় ভয় ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ৩০০ পেশাদার ডাকাত ভাড়া করেছিলো বলে দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

সোমবার (১৭ মার্চ) সোশ্যল মিডিয়া ফেসবুকে এক পোস্টে তিনি জানান, বিপ্লবের পর কিছু অপরাধ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ডাকাতি অন্যতম। আর এ ডাকাতদের ব্যবহার করে ঢাকা শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করেছিলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করে এবং এ ষড়যন্ত্রের তথ্য প্রকাশ্যে আসে বলে তিনি উল্লেখ করেন।

অপরাধের সাম্প্রতিক প্রবণতা নিয়ে নিজস্ব গবেষণার কথা জানিয়ে পিনাকী ভট্টাচার্য বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে তিনি অপরাধের পরিসংখ্যান সংগ্রহ করেছেন। তার তথ্য অনুযায়ী, বিপ্লবের আগে প্রতি মাসে ১৪ থেকে ১৭ হাজার অপরাধ সংঘটিত হতো, যা বিপ্লবের পর কমে ৮ হাজার ৮০০ থেকে সাড়ে ১৪ হাজারে নেমেছে।

তিনি আরও বলেন, শাসন ও আইন প্রয়োগের পুনর্নির্মাণে এট ইতিবাচক পরিবর্তন, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান