Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১৬ মার্চ ২০২৬

‘মিড ডে মিল’ ধাপে ধাপে সব স্কুলে চালু হবে 

‘মিড ডে মিল’ ধাপে ধাপে সব স্কুলে চালু হবে 
ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রথমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি চালু করা হবে, এরপর ধাপে ধাপে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনি ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যেই মিড ডে মিল কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ঝরে পড়ার হার কমবে বলে আশা করছে সরকার।

তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে ধীরে ধীরে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই সিঙ্গেল কারিকুলামের দিকে এগোতে চায় সরকার। বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ সব ধারার শিক্ষায় ১২ বছর শেষে শিক্ষার্থীরা যেন সমান দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্য নিয়ে কাজ চলছে।

শিক্ষা কারিকুলামে সংস্কৃতি ও খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী জুনের পর এ বিষয়ে কাজ শুরু করা হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ববি হাজ্জাজ বলেন, ভাষাগত দক্ষতা, গণিতের সক্ষমতা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে প্রযুক্তি পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থা কমিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। স্কুলের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে কোচিং করার প্রবণতা নিরুৎসাহিত করা হচ্ছে এবং আগামী তিন বছরের মধ্যে এ সংস্কৃতি অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় ৯৬ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ক্লাস ওয়ানের পর ভর্তি লটারি পদ্ধতি চালু থাকার যৌক্তিকতা নিয়েও নীতিগত পর্যায়ে আলোচনা চলছে।

এ ছাড়া পথশিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে স্কুল ম্যানেজিং কমিটি এবং রমজানের ছুটিসহ শিক্ষা ক্যালেন্ডারের বিভিন্ন বিষয়েও আলোচনা চলছে এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সংশোধন আনা হতে পারে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল
শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান
শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা
সরকার ভুল পথে হাঁটলে পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
বিপদে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে কেউ আসে না, আক্ষেপ ট্রাম্পের
রিকশাচালক ‘হত্যা’ গুজবে শপিং মলে ভাঙচুর, গ্রেফতার ১২
লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা
প্রেমে পড়ার আগে এমবাপ্পেকে চিনতেনই না এস্তার!
যুক্তরাষ্ট্রের কমিশন ভারতের ‘র’ ও আরএসএসে নিষেধাজ্ঞার সুপারিশ
খাল খনন কর্মসূচিকে বিরোধীদলীয় নেতার সাধুবাদ
‘আমি বেঁচে আছি’—বললেন তাসনিম জারা
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির যোগ্যতা স্নাতক বহাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম
‘মিড ডে মিল’ ধাপে ধাপে সব স্কুলে চালু হবে
মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ
ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চাওয়া কণ্ঠেই অস্কারের জয়
খাল খনন কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী