Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১৭ মার্চ ২০২৬

বাড়ছে সংঘাতের তীব্রতা

লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা

লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ লেবাননে ‘সীমিত ও লক্ষ্যভিত্তিক’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দাবি, ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-র গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করতেই এ অভিযান চালানো হচ্ছে। সোমবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা দক্ষিণ লেবাননের কৌশলগত এলাকাগুলোতে প্রবেশ করে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। মূলত সীমান্তবর্তী ইসরায়েলি বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

স্থল অভিযানের পাশাপাশি ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবারের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন প্যারামেডিকও রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে সতর্ক সংকেত বাজলেও সেখানে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা বাড়ার পর প্রায় দুই সপ্তাহ আগে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়। এরপর থেকেই দুই পক্ষের সংঘাত দ্রুত তীব্র হয়ে ওঠে।

ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

লেবানন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চলমান ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৮৫০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০৭ জন শিশু রয়েছে। সংঘাতের কারণে প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে সম্মুখ যুদ্ধে নিজেদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের ৯১তম ডিভিশনের সেনারা লেবাননের অভ্যন্তরে অভিযান চালাচ্ছে। আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শশানি বলেন, হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর শতাধিক যোদ্ধা সীমান্ত এলাকায় মোতায়েন ছিলো এবং তারা ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলো।

ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, বর্তমানে কয়েক হাজার সৈন্য নিয়ে তিনটি ইসরায়েলি ডিভিশন দক্ষিণ লেবাননে অবস্থান করছে এবং শিগগিরই আরও দুটি ডিভিশন সেখানে যোগ দিতে পারে।

বিশ্লেষকদের মতে, এ অভিযান লেবাননের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে এবং দীর্ঘমেয়াদি ইসরায়েলি দখলের আশঙ্কাও বাড়ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর ধারণা, ইসরায়েল সম্ভবত সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত লিতানি নদীর দক্ষিণাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা করছে।

বিশ্লেষকদের সতর্কতা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এ সীমান্ত সংঘাত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধাক্কা
দেশনেত্রীর ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
বিরোধী দলকে দেয়া প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত
সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত
মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন