Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৫, ১০ জুলাই ২০২৫

এক বছরের জেল ব্রাজিল কোচ আনচেলত্তির

এক বছরের জেল ব্রাজিল কোচ আনচেলত্তির
ছবি: সংগৃহীত

স্পেনের একটি আদালত ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ কার্লো আনচেলত্তিকে কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে। তবে, স্প্যানিশ আইন অনুযায়ী, দুই বছরের কম সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং যাদের পূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের সাধারণত কারাগারে যেতে হয় না। ফলে, ৬৬ বছর বয়সী এ ইতালিয়ান কোচকে জেলে যাওয়ার প্রয়োজন পড়বে না।

অভিযোগ অনুসারে, আনচেলত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে কোচিংয়ের সময় প্রায় ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা) আয়ের ওপর কর ফাঁকি দিয়েছিলেন। আদালতের রায়ে তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা) জরিমানা দিতে হবে।

আদালতে সাক্ষ্য প্রদানের সময় আনচেলত্তি জানান, তিনি ইচ্ছাকৃতভাবে কোনো অনিয়ম করেননি এবং তার আর্থিক বিষয়গুলো পরামর্শদাতাদের হাতে ছিল। তিনি আরও বলেন, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে তার বেতন ‘নেট’ হিসেবে নির্ধারিত ছিল, তাই তিনি আর্থিক কাঠামো নিয়ে বিশেষভাবে ভাবেননি।

উল্লেখ্য, আনচেলত্তি ২০২১ সালের ডিসেম্বরে বকেয়া করের সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছেন। এর আগেও ফুটবল জগতের তারকারা একই ধরনের মামলায় জড়িয়েছেন। উদাহরণস্বরূপ, লিওনেল মেসি বার্সেলোনায় থাকাকালীন কর ফাঁকির মামলায় ২১ মাসের কারাদণ্ড পেলেও পরে তা জরিমানায় রূপান্তরিত হয়। একইভাবে, ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকার সময় প্রায় ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিয়েছিলেন।

আনচেলত্তি রিয়াল মাদ্রিদে দুই মেয়াদে কোচিং করেছেন এবং এ সময় ক্লাবটিকে তিনবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন। সর্বশেষ মৌসুমের পর তিনি রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন।

আদালতের এ রায় সত্ত্বেও ফুটবল বিশ্বে আনচেলত্তির সম্মান ও খ্যাতি অটুট থাকবে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী