Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সুপার ফোরের টিকিটের লড়াইয়ে বাংলাদেশ-আফগানিস্তান

সুপার ফোরের টিকিটের লড়াইয়ে বাংলাদেশ-আফগানিস্তান
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ছাড়া সুপার ফোরে খেলার স্বপ্ন ভেস্তে যাবে লিটন দাসদের। মঙ্গলবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা।

প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় বাংলাদেশ। তাই আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটাই নির্ধারণ করে দেবে বাংলাদেশের ভাগ্য। তবে পরিসংখ্যান বলছে, আফগানরা এগিয়ে।

এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১২ বার। এর মধ্যে ৭ বার জিতেছে আফগানিস্তান, আর বাংলাদেশ জিতেছে ৫ বার। ২০১৪ সালে প্রথম দেখায় জয় পেয়েছিল টাইগাররা। তবে শেষ সাক্ষাৎ, অর্থাৎ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের তিক্ত অভিজ্ঞতাই রয়েছে বাংলাদেশের।

ব্যাট হাতে বাংলাদেশের ভরসা লিটন দাস। তার সামনে রয়েছে বড় এক রেকর্ড গড়ার সুযোগ। মাত্র ২৭ রান করলেই ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে (২,৫৫১ রান) এবং হয়ে উঠবেন দেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক। শুধু তাই নয়, আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটারও লিটন। এখন পর্যন্ত ১০ ম্যাচে করেছেন ২২৭ রান, দুইটি অর্ধশতকসহ, স্ট্রাইক রেট ১০৯.৬৬।

অন্যদিকে আফগানিস্তানের সবচেয়ে বড় ভরসা রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ড ভয়ঙ্কর। ১১ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। গড় ১০.৫৪, আর ইকোনমি মাত্র ৫.৫২—যা টাইগারদের ব্যাটসম্যানদের জন্য বড় মাথাব্যথা।

আজকের ম্যাচে বাংলাদেশ যদি ব্যাট-বল দুই বিভাগেই ছন্দ খুঁজে পায়, তাহলে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে পারবে। তবে পরিসংখ্যান আর আফগানদের সাম্প্রতিক ফর্ম বলছে, লড়াই হবে সমান তালে, আর জয় পেতে হলে টাইগারদের লড়তে হবে শতভাগ দিয়ে।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য