Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৮, ৪ মে ২০২৫

চার ম্যাচ পর গোল পেলেন লিও 

মেসির গোলেই মায়ামির জয়

মেসির গোলেই মায়ামির জয়
ছবি: সংগৃহীত

গোল যেন হারিয়েই ফেলেছিলেন লিওনেল মেসি। আর তার অনুজ্জ্বলতায় ভুগছিল ইন্টার মায়ামিও। অবশেষে সে মেসি গোলের দেখা পেয়েছেন, আর মায়ামিও ফিরেছে জয়ের রাস্তায়। প্রতিপক্ষ নিউইয়র্ক রেড বুলসকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে।

গোলবন্যার ম্যাচে মেসির ম্যাজিক

রোববার সকালে শেষ হওয়া এ ম্যাচে মেসির সঙ্গে গোল পেয়েছেন—ফাফা পিঁকু, মার্চেলো ভাইগান্ট এবং লুইস সুয়ারেস।

খেলা শুরুর মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্ত থেকে ভাইগান্টের দারুণ ক্রসে গোল করেন হাইতির ফরোয়ার্ড পিঁকু।

এরপর সুয়ারেস ও ভাইগান্ট নিজেও জালের দেখা পান। রেড বুলস অবশ্য প্রথমার্ধে একটি গোল শোধ দিয়েছিলো।

চতুর্থ গোলের ছন্দে ফিরলেন মেসি

ম্যাচের ৬৬তম মিনিটে মেসি সে চেনা ছন্দে ফিরলেন। তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে ওয়ান-টু খেলে রেড বুলসের ডিফেন্ডারদের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ের এক টাচ ভলিতে করেন দুর্দান্ত এক গোল।
এ গোলেই শেষ হয় প্রতিপক্ষের প্রতিরোধ।

টানা বিপর্যয়ের পর স্বস্তি

মায়ামি এ ম্যাচের আগে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ভ্যানকুভারের কাছে দুই লেগেই হেরে বিদায় নেয়। মাঝখানে ডালাসের বিপক্ষে হারে মেজর লিগ সকারে। তিন ম্যাচের হতাশা দূর করে মেসিদের এ জয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা স্পষ্ট।

পয়েন্ট তালিকায় অবস্থান

এই জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু, যাদের সংগ্রহ ১১ ম্যাচে ২৪ পয়েন্ট।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার