Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ১৭ মার্চ ২০২৫

মেসির দুর্দান্ত গোলে মায়ামির জয়

মেসির দুর্দান্ত গোলে মায়ামির জয়
ছবি: সংগৃহীত

আবারও গোলের খাতায় নাম লেখালেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ সোমবার (১৭ মার্চ) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে পিছিয়ে পড়েও ইন্টার মায়ামি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

আটলান্টা ইউনাইটেড তাদের ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১১ মিনিটেই দলকে এগিয়ে দেন আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। তবে মায়ামির সমতাসূচক গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি।

বক্সের বাইরে থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে চিপ শটে দুর্দান্ত গোল করেন মেসি। তার এ গোলেই সমতা ফেরায় ইন্টার মায়ামি।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিলো, তখন ৮৯ মিনিটে হেডে জয়সূচক গোল করেন হাইতিয়ান উইঙ্গার ফাফা পিকল্ট। জর্দি আলবার ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিং দেখান তিনি। ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামিয়েছিলেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।

এ ম্যাচের পরই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ইন্টার মায়ামি। মেসি শিগগিরই যোগ দেবেন আর্জেন্টিনা দলে, যেখানে তিনি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবেন। বিরতির পর আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

মেসির ধারাবাহিক পারফরম্যান্সে মায়ামির সমর্থকরা উচ্ছ্বসিত, আর তার ফর্ম দেখে আর্জেন্টিনা শিবিরেও স্বস্তি ফিরে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য