Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ১০ আগস্ট ২০২৫

ওয়ানডে থেকেও অবসরের পথে রোহিত ও কোহলি

ওয়ানডে থেকেও অবসরের পথে রোহিত ও কোহলি
ছবি: সংগৃহীত

ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনই নিশ্চিত করে বলতে পারছে না যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে এ দুই অভিজ্ঞ ব্যাটার থাকবেন কি না। বরং বোর্ডের পরিকল্পনায় আগামী বিশ্বকাপের জন্য নতুন খেলোয়াড়দের জায়গা দেওয়ার দিকেই জোর দেওয়া হচ্ছে।

ভারতীয় দলের একটি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় কোহলি ও রোহিত নেই।

এর আগে ইংল্যান্ড সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও কোহলি ও রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছিল, তাদের দলে নেওয়া হবে না। এমন বার্তা পাওয়ার পরই দুজনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।

এখন বিসিসিআই চায়, কোহলি ও রোহিত আগামী ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজয় হাজারে ট্রফিতে খেলুন। ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করলে তবেই ভারতের ওয়ানডে বিশ্বকাপের দলে তাদের ফেরার সুযোগ মিলতে পারে।

তবে সবকিছু ঠিক থাকলেও এ বছরই ওয়ানডে থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিতে পারেন দুই তারকাই।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী