Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ৭ জানুয়ারি ২০২৬

নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কোনও ছাড় নয়

বিশ্বকাপ শ্রীলঙ্কাতেই চাই—ভারতে নয়: আসিফ নজরুল

বিশ্বকাপ শ্রীলঙ্কাতেই চাই—ভারতে নয়: আসিফ নজরুল
ফাইল ছবি

মুস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির পর ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও সে নিশ্চয়তাকে যথেষ্ট মনে করছে না বিসিবি।

এ প্রেক্ষাপটে দেশের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপষ করবে না বাংলাদেশ।

আসিফ নজরুল বলেন, দেশের মর্যাদার বিনিময়ে বাংলাদেশ কখনোই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আইসিসি থেকে পাওয়া চিঠি পর্যালোচনা করে তার কাছে মনে হয়েছে, ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে গভীর সংকট তৈরি হয়েছে, সেটি আইসিসি পুরোপুরি অনুধাবন করতে পারেনি। তার মতে, বিষয়টি কেবল নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি জাতীয় মর্যাদার সঙ্গেও সরাসরি জড়িত।

তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড যখন নিজেরাই কলকাতায় একটি নির্দিষ্ট ক্রিকেটারকে খেলানো যাবে না বলে জানায় এবং নিরাপত্তা দিতে অপারগতার কথা তোলে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে—সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা আদৌ আছে কি না। এ অবস্থায় বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

বিশ্বকাপ খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, বিশ্বকাপ খেলতে চায়। তবে সেটি ভারতে নয়, অন্য আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী। এ অবস্থানেই সরকার ও বিসিবি অনড় রয়েছে।

আসিফ নজরুল আশা প্রকাশ করেন, কেন বাংলাদেশ এ সিদ্ধান্তে অনড় রয়েছে, তা আইসিসিকে যুক্তিসংগতভাবে বোঝানো সম্ভব হবে এবং আন্তর্জাতিক সংস্থাটিও বাংলাদেশের অবস্থান ও উদ্বেগ বিষয়টি বিবেচনায় নেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ