Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৭, ৩ জানুয়ারি ২০২৬

বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছে ধর্মীয় গুরুরা

মুস্তাফিজকে বাদ দেয়ায় ‘ভারতের হিন্দুদের জয়’—বিজেপি নেতা

মুস্তাফিজকে বাদ দেয়ায় ‘ভারতের হিন্দুদের জয়’—বিজেপি নেতা
ছবি: সংগৃহীত

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় ভারতে রাজনৈতিক ও ধর্মীয় মহলে উচ্ছ্বাস দেখা গেছে। মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেয়ায় কোলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির একাধিক নেতা ও ধর্মীয় গুরু।

বিজেপি নেতা সংগীত সোম দাবি করেছেন, মুস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্তের মাধ্যমে পুরো ভারতের হিন্দুরা বিজয়ী হয়েছে। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, 

১০০ কোটি ভারতীয় সনাতনীর আবেগ ও অনুভূতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ায় বিসিসিআইকে ধন্যবাদ। আমরা আগেই বলেছিলাম, ১০০ কোটি মানুষের অনুভূতিকে হালকাভাবে নেয়া যাবে না। এটা পুরো দেশের হিন্দুদের জয়।

এর আগে আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয়ায় কোলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়েছিলেন সংগীত সোম। এবার তিনি বলেন, 

শাহরুখ খান বুঝতে পেরেছেন, ভারতে থেকে সনাতনীদের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না। একই সঙ্গে তিনি বুঝেছেন, হাজারো সনাতনীর সমর্থনেই তিনি শাহরুখ খান হয়েছেন।

বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যাপও। তিনি বলেন, 

বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত। তারা দেশের মানুষের আবেগ-অনুভূতি বুঝতে পেরে বাংলাদেশি খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়েছে।

এদিকে ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুরও বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ খানের সমালোচনা করেছেন। তিনি বলেন, এ সিদ্ধান্তের জন্য বিসিসিআইকে ধন্যবাদ। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে—এমন দেশের একজন খেলোয়াড় আইপিএলে খেলবেন, এটা গ্রহণযোগ্য নয়। শাহরুখ খান এখনও কোনও বিবৃতি দেননি। এটা খুবই দুঃখজনক যে তিনি হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না।

মুস্তাফিজকে ঘিরে এ মন্তব্য ও প্রতিক্রিয়াগুলো আইপিএলকে ঘিরে ক্রীড়াঙ্গনের বাইরেও রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ককে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার