Sobar Desh | সবার দেশ মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: ১৭:৩৮, ৯ মে ২০২৬

‘মিট দ্য প্রেস’-এ কমিটি ঘোষণা

ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
ছবি: সবার দেশ

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সংগঠনটি ফ্রান্স এবং বাংলাদেশে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৮ মে) উত্তর প্যারিসের শহরতলী উবেরভিলিয়ে এলাকার একটি হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

এ সময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক কার্যক্রম এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জুনেদ আহমেদকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জুনেদ আহমেদ বলেন, ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে আগ্রহী। আমরা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চাই এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রেও আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই।

তিনি আরও বলেন, প্রবাসী উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করতে সংগঠনটি বিভিন্ন প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত স্যাটেলাইট, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। 

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কীভাবে আরও বেশি বাংলাদেশমুখী করা যায় এবং তাদের বিনিয়োগে উৎসাহিত করা যায়, সে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন শাহ জামাল, ড. মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ,আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ফ্রান্স থেকে বাংলাদেশের আবাসন, জ্বালানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
ক্ষমতা হারিয়েও ‘সাবেক’ নন মমতা!
শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়াল ঘরে পুঁতে রাখলো লাশ
লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলা, নিহত ১৮
বিতর্কের মুখে পুলিশ পদক স্থগিত
‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্র
দাদা-দাদির কবরের পাশেই দাফন যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী, জ্যোতি বসুর পথেই শুভেন্দু
বিশ্বকাপ খেলতে ফিফার কাছে ১০ শর্ত ইরানের
সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর
মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ
মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ
সরাসরি যুদ্ধে না নেমেও কৌশলে ইরানের পাশে চীন
ধর্মীয় টার্গেটিংয়ে নির্যাতন বন্ধে ভারতকে জামায়াত আমিরের আহ্বান
সব ওয়াদা বাস্তবায়ন হবে, জনগণের রায়ই বিএনপির শক্তি: প্রধানমন্ত্রী
ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, ৫৫ দিনে ৩৫২
গাজীপুরে ৫ খুন: স্ত্রীর পরকীয়া ও অর্থ আত্মসাতের দাবি অভিযুক্তের
যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টিকে মরোনত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান