Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ২৫ মে ২০২৬

হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

সোমবার (২৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) এবং বাংলাদেশ হজ অফিস যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রকাশিত তথ্যমতে, পবিত্র মক্কা নগরীতে ১৯ জন এবং মদিনা শরিফে ৯ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি এবং সরকারি কারিগরি ও প্রশাসনিক টিমের সদস্য রয়েছেন আরও ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনের জন্য এ পর্যন্ত মোট ২০১টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, Saudi Arabian Airlines পরিচালনা করেছে ৭৩টি এবং Flynas পরিচালনা করেছে ৩০টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে গেছেন ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

সৌদি আরবের হিজরি পঞ্জিকা অনুযায়ী আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছিলো গত ১৮ এপ্রিল। সর্বশেষ হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করে ২১ মে।

হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে বাংলাদেশে আসবে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা
শতকোটিপতি ক্লাবে মেসির ঐতিহাসিক প্রবেশ
ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি
হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ
যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫
মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’
রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালগালিচার ঝলক পেরিয়ে শেষ হলো কান উৎসবের ৭৯তম আসর
ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী
ইসলামী ব্যাংকের নয়া চেয়ারম্যান খুরশীদ আলম