Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ১১ সেপ্টেম্বর ২০২৬

এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ

এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে বিভাগীয় শাস্তির মুখে পড়া আরও তিন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চলমান সব ধরনের বিভাগীয় মামলার দায় থেকেও পূর্ণ অব্যাহতি দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

দণ্ড মওকুফ পাওয়া তিন কর্মকর্তা হলেন—কর অঞ্চল-২-এর উপকর কমিশনার নুশরাত জাহান শমী, চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান এবং কর অঞ্চল-৭-এর অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।

এনবিআর সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে একই ধরনের অভিযোগে শাস্তি পাওয়া আরও ২১ কর্মকর্তার দণ্ড এর আগে পৃথক আদেশে মওকুফ করা হয়েছিলো। নতুন করে তিন কর্মকর্তার দণ্ড বাতিল হওয়ায় এ পর্যন্ত মোট ২৪ জন কর্মকর্তা বিভাগীয় শাস্তি থেকে রেহাই পেলেন।

জানা গেছে, ২০২৫ সালে এনবিআর সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়। আন্দোলনে অংশগ্রহণ, বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিলো।

বিভাগীয় মামলার পর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়। শাস্তি হিসেবে তাদের বেতন স্কেল দুই থেকে তিন ধাপ পর্যন্ত অবনমিত করা হয়েছিলো।

পরবর্তী সময়ে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের কয়েকজন রাষ্ট্রপতির কাছে আপিল করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি আবেদন মঞ্জুর করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেয়া দণ্ডাদেশ বাতিল করা হচ্ছে। একই সঙ্গে যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান ছিলো, তাদের কয়েকজনকে ওই মামলার দায় থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

সর্বশেষ তিন কর্মকর্তার দণ্ড মওকুফের ফলে এনবিআর সংস্কার ও আন্দোলনকে ঘিরে বিভাগীয় শাস্তির মুখে পড়া কর্মকর্তাদের মধ্যে এ পর্যন্ত ২৪ জন দণ্ড থেকে মুক্তি পেলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী