Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ১৬ জুলাই ২০২৫

বদলি আদেশ ছিঁড়ে প্রতিবাদ, এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

বদলি আদেশ ছিঁড়ে প্রতিবাদ, এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বদলি আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। এর জেরে এনবিআরের ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রথম ধাপে দুপুরে আটজন এবং রাতে আরও ছয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

দুপুরে বরখাস্ত হওয়া ৮ কর্মকর্তা:

  • মাসুমা খাতুন (যুগ্ম-কর কমিশনার, ঢাকা কর অঞ্চল-২)
  • মুরাদ আহমেদ (যুগ্ম-কর কমিশনার, ঢাকা কর অঞ্চল-১৫)
  • মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান (যুগ্ম-কর কমিশনার, কুষ্টিয়া)
  • মোনালিসা শাহরীন সুস্মিতা (যুগ্ম-কর কমিশনার, নোয়াখালী)
  • মো. আশরাফুল আলম প্রধান (যুগ্ম-কর কমিশনার, কক্সবাজার)
  • মো. শিহাবুল ইসলাম (উপ-কর কমিশনার, খুলনা)
  • নুশরাত জাহান শমী (উপ-কর কমিশনার, রংপুর)
  • ইমাম তৌহিদ হাসান শাকিল (উপ-কর কমিশনার, কুমিল্লা)

রাতে বরখাস্ত হওয়া ৬ কর্মকর্তা:

  • মো. শাহাদাত জামিল (দ্বিতীয় সচিব, এনবিআর)
  • মির্জা আশিক রানা (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-৮)
  • হাছান মুহম্মদ তারেক রিকাবদার (অতিরিক্ত কমিশনার, ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর)
  • সিফাত-ই-মরিয়ম (উপ-প্রকল্প পরিচালক, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প)
  • সবুজ মিয়া (রাজস্ব কর্মকর্তা)
  • শফিউর বশর (রাজস্ব কর্মকর্তা)

প্রজ্ঞাপনে বলা হয়, ২২ জুনের বদলি আদেশকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় এবং ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণে’ লিপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক কার্যক্রম শুরু করা হচ্ছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুসারে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এর আগে ২৪ জুন, এনবিআর ভবনে প্রকাশ্যে বদলি আদেশ ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান কর্মকর্তা-কর্মচারীরা। তারা এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিও জানান।

আন্দোলনের মধ্যে ২২ জুন ‘তাৎক্ষণিক বদলি’ করা হয় পাঁচ কর্মকর্তাকে। তাদের মধ্যে ছিলেন আয়কর গোয়েন্দা ইউনিট, বোর্ড অফিস এবং বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় আন্দোলন স্থগিত হয় ২৯ জুন, তবে চার শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এবং ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে।

প্রশাসন বলছে, এ ব্যবস্থা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বার্তা দিতেই নেয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ বিরোধ এবং এনবিআর পরিচালনায় রাজনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ
‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত’
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
কাতার বিমানবন্দরে বিদেশিদের ভিড়, ছড়ালো দেশ ছাড়ার গুজব
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শিক্ষার্থীদের তালা ভেঙে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো ছাত্রদল
পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের ৫ নির্দেশনা ইরানের
চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০